
বাঁকড়া ডিগ্রী কলেজে পরিচিতি নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ডিগ্রী কলেজে ছাত্র-ছাত্রীদের পরিচিতি নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১৫ সেপ্টেম্বর) সোমবার সকালে
বাঁকড়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের উদ্বোধনী ক্লাস, পরিচিতি,নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোর-২(চৌগাছা- ঝিকরগাছা) আসনের বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল , এ সময় উপস্থিত ছিলেন
ঝিকরগাছা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মমিনুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মনা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক /শিক্ষিকা ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।