1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভালুকায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে মনিরা সুলতানা মনির উঠান বৈঠক - দৈনিক সত্যের দর্পণ ভালুকায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে মনিরা সুলতানা মনির উঠান বৈঠক - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভালুকায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে মনিরা সুলতানা মনির উঠান বৈঠক

ভালুকা উপজেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
  • ৩৪৪৭ Time View
ভালুকায় সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে মনিরা সুলতানা মনির উঠান বৈঠক

ভালুকা উপজেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আওয়ামীলীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে উঠান বৈঠক করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। গতকাল ১৩ অক্টোবর শুক্রবার বিকেলে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মামারিশপুর গ্রামে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে এবং ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরিফুল হক মকবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। এসময় আরো উপস্থিত ছিলেন, ভালুকা উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মোঃ ওয়াদুদ মিয়া, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ ফকির, আওয়ামী লীগ নেতা মো:আশরাফ হোসেন, সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক আ.ফ.ম আফজাল হাসান, সাবেক ছাত্রনেতা ফজলে রাব্বি রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক বিশাল, শ্রমিকলীগ নেতা তারেকুজ্জামান রন্টি, নিউটন সরকার, ভালুকা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সৃজন সরকার, সাধারণ সম্পাদক  আদি আহমেদ শাকিল, উপজেলা তাঁতী লীগের সভাপতি এস এম কামরুজ্জামান, যুগ্ন-সাধারন সম্পাদক হাসান আলী জনি, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ নয়ন মিয়া, দপ্তর সম্পাদক হাসান আহমেদ শাকিল, উপ-প্রচার প্রকাশনা সম্পাদক তানভীর হোসেন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD