1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারার মেয়ে নাসরিন ইউএস ডলারসহ বেনাপোলে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারার মেয়ে নাসরিন ইউএস ডলারসহ বেনাপোলে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারার মেয়ে নাসরিন ইউএস ডলারসহ বেনাপোলে গ্রেফতার

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১২৮৫ Time View
ভেড়ামারার মেয়ে নাসরিন ইউএস ডলারসহ বেনাপোলে গ্রেফতার

ভেড়ামারার মেয়ে নাসরিন ইউএস ডলারসহ বেনাপোলে গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি – বেনাপোল কাস্টম ইমিগ্রেশনে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় নাসরিন আক্তার নামে এক নারী পাসপোর্ট যাত্রীকে ৭৬ হাজার ৪ শত ইউএস ডলারসহ গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টার সময় তাকে গ্রেফতার করা হয়। আটক নাসরিন আক্তার কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার সাতবাড়িয়া গ্রামের হাসমত আলীর স্ত্রী। বেনাপোল চেকপোষ্ট শুল্ক গোয়েন্দা সদস্য আফজাল হোসেন জানান, গোপন সংবাদেও মাধ্যমে জানতে পারি ভারত থেকে এক বাংলাদেশি মহিলা পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ ইউএস ডলার নিয়ে বাংলাদেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি টিম ইমিগ্রেশন কাস্টমসে অবস্থান করে। এ সময় কাস্টমসের শুল্ক গোয়েন্দা সদস্যদের তল্লাশি কেন্দ্রের সামনে পৌছালে তাকে গ্রেফতার করা হয়। তার সাথে থাকা ব্যাগ থেকে বান্ডিলকৃত ৭৬ হাজার ৪ শত ইউএস উদ্ধার করা হয়। তার পাসপোর্ট নং-এ১১৩২২২২০ জব্দকৃত ইউএস ডলারের বাংলাদেশী মূল্য প্রায় ৮৪ লক্ষ টাকা। আসামী পাসপোর্ট যাত্রী নাসরিন আক্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা সহ জব্দকৃত ৭৬ হাজার ৪ শত ইউএস ডলারসহ তাকে বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত থানায় আসামী হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD