1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৩ Time View
ভেড়ামারায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভেড়ামারা প্রতিনিধি: ভেড়ামারায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (আজ) সকালে এ কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গাজী আশিক বাহার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান এবং বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন।

আলোচনা সভায় বক্তারা সমাজসেবার গুরুত্ব, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা বিভাগের ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ নাগরিক কার্ড বিতরণ করা হয়। পাশাপাশি আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD