1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
মধ্যনগরে কুরআন তিলাওয়াত প্রতিযোগীতা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ মধ্যনগরে কুরআন তিলাওয়াত প্রতিযোগীতা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

মধ্যনগরে কুরআন তিলাওয়াত প্রতিযোগীতা অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৪১২ Time View

মধ্যনগরে কুরআন তিলাওয়াত প্রতিযোগীতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগরে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে কুরআন তিলাওয়াত,গজল ও আজান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৮ মার্চ)জুমা’র নামাজ শেষে মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগীতাটি অনুষ্ঠিত হয়।সংগঠনটির নিজস্ব অর্থায়নে প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পবিত্র আল-কুরআন সহ অন্যান্য পুরষ্কার বিতরণ করা হয়েছে।
একই দিনে সংগঠনটির উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সংগঠনটির সভাপতি মো.রাশিদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উজ্জ্বল রায়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ডাক্তার মুক্তাদির হোসেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও উজ্জ্বল রায় মধ্যনগরকে সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর ভূমি বলে আখ্যা দিয়েছেন।তিনি তার বক্তব্যে বলেন,’বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ।চাকরি ও অন্যান্য কারণে আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি,বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে চলেছি।সারা দেশেই সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তবে মধ্যনগরের মত এমন সম্প্রীতি আমি অন্য কোথাও দেখিনি।’এসময় তিনি মধ্যনগর উপজেলাকে এগিয়ে নিতে সবার সহযোগীতা কামনা করেন।

মধ্যনগরে কুরআন তিলাওয়াত প্রতিযোগীতা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD