
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা সদরের দক্ষিণ পাশে নির্ধারিত স্থানে মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) বিকাল ৫ টায় উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,আব্দুর জব্বার,আব্দুল খালেক,মধ্যনগর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোতালিব,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার,উপজেলা যুবলীগের সহ সভাপতি আসাদুজ্জামান রোকন,শিক্ষক মো.রাশিদ আলম।মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ডের আহ্বায়ক মাসুদ রানা পারভেজ,সিনিয়র যুগ্ন আহ্বায়ক এমদাদুল হক প্রমুখ।