1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
মির্জা ফখরুলের নামে অপপ্রচারের অভিযোগে আদালতে ৫০০ কোটি টাকার মানহানি মামলার আবেদন - দৈনিক সত্যের দর্পণ মির্জা ফখরুলের নামে অপপ্রচারের অভিযোগে আদালতে ৫০০ কোটি টাকার মানহানি মামলার আবেদন - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

মির্জা ফখরুলের নামে অপপ্রচারের অভিযোগে আদালতে ৫০০ কোটি টাকার মানহানি মামলার আবেদন

রুহুল আমীন খন্দকার
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৮৪১ Time View

মির্জা ফখরুলের নামে অপপ্রচারের অভিযোগে আদালতে ৫০০ কোটি টাকার মানহানি মামলার আবেদন

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ৫০০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করেছেন একজন আইনজীবী।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এস রমেশ কুমার ডাগারের আদালতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এ আবেদনটি করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কটাক্ষ করে ভুয়া চেকের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় মেহেদী হাসান রনি নামে একজনকে আসামি করে ৫০০ কোটি টাকার মানহানি মামলার আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন বাদী জয়নাল আবেদীন।

তিনি বলেন, যাচাইবাছাই না করে একজন সম্মানীয় ব্যক্তিকে কটাক্ষ করে সম্মানহানি করতেই ফেসবুকে ভুয়া চেকের ছবি দেওয়া হয়েছে। যা অত্যান্ত নিন্দনীয়। তাই মানহানি মামলায় আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করছি।

যেই ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই অভিযুক্ত মেহেদী হাসান রনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা বাজিতপুর গ্রামের আব্দুল বক্করের ছেলে। সে রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

মামলার আবেদনের সময় বাদী অ্যাডভোকেট জয়নাল আবেদীনের সঙ্গে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বাদীপক্ষের আইনজীবী আবদুল হালিম বলেন, বিএনপি মহাসচিব এশিয়ার একজন বড় নেতা। তার নামে যে অপপ্রচার চালানো হয়েছে, সেটি সরকারের ষড়যন্ত্র ও নীল নকশা। সম্প্রতি ফেসবুকে ৫০ লাখ টাকার একটি চেকের ছবি ভাইরাল হয়।

সেখানে বলা হয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান নিয়ে মির্জা ফখরুল চিকিৎসা সহায়তা নিয়ে বিদেশ ভ্রমণে ড়েছেন। এর’ই পরিপ্রেক্ষিতে ঠাকুরগাঁওয়ে ৫০০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করা হয়েছে।

মির্জা ফখরুলের নামে অপপ্রচারের অভিযোগে আদালতে ৫০০ কোটি টাকার মানহানি মামলার আবেদন

RUHUL AMIN, DHAKA-31/08/2023

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD