
যশোর জেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন ইব্রাহিম সভাপতি/শহিদুল সম্পাদক নির্বাচিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।ঝিকরগাছাস্থ যশোর জেলা ট্রাক, ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) ট্রাক্টও ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে ইব্রাহিম হাসান সভাপতি ও শহিদুল ইসলাম সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি গোলাম সরোয়ার মুক্তি, সহ-সভাপতি সাইফুল ইসলাম, কামাল হোসেন ও মনিরুজ্জামান মনির, যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন ও রিপন হোসেন, সহ-সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ইমরান হোসেন মিন্টু ও আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হাসান বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক মিন্টু হোসেন ও সেলিম হোসেন, কোষাধ্যক্ষ রনি ইসলাম, লাইন সম্পাদক কামাল হোসেন, আনারুল ইসলাম, আব্দুল কাদের ও আব্দুর রহিম, প্রচার সম্পাদক তোরাব শেখ, ক্রীড়া সম্পাদক আক্তারুল জামান তুহিন, সমাজকল্যান সম্পাদক মোবারক হোসেন, আইন বিষয়ক সম্পাদক কামরুল হাসান, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আফিল উদ্দীন। যশোর জেলা ট্রাক, ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতিত) ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির কশিশনার মোঃ রবিউল হোসেন স্বাক্ষরিত উক্ত কমিটি বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাবে সংবাদকর্মীদের কাছে হস্তান্তর করেন নবগঠিত কমিটির সভাপতি ইব্রাহিম হাসান।