
রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫ এর একটি চৌকস অভিযানিক ইউনিট অদ্য ১২ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ সময় রাত্রী- ০৩ ঘটিকায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম (বারো রাস্তার মোড়) নামক এলাকায় অপারেশন পরিচালনা করা হয়েছে। অপারেশন চলাকালীন সময় যথাক্রমে, (ক) গাঁজা-১০ কেজি, (খ) মোবাইল ফোন-০১টি, (গ) সীম কার্ড- ০১টি উদ্ধার করতে সক্ষম হন। অভিযানে গ্রেফতারকৃত আসামী হলো- ১/ মোছাঃ কমেলা @ কণা (৬০), স্বামী- মৃত নুরুল ইসলাম, পিতা- মৃত আমির আলী, সাং- ছোটবনগ্রাম উত্তরপাড়া (বারো রাস্তার মোড়), থানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগর, ২/ আব্দুল্লাহ আল মামুন (২৩), পিতা- মৃত হাফিজ উদ্দিন, সাং- বেলাবো, থানা- মাধবদী, জেলা- নরসিংদী, ৩/ মোঃ নাসির (৩৪), পিতা- আব্দুর রাজ্জাক, সাং- মুশরইল, থানা- চন্দ্রিমা, রাজশাহী মহানগরী। ঘটনার বিবরণে প্রকাশ : সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম উত্তরপাড়া (বারো রাস্তার মোড়) গ্রামস্থ জনৈকা মোছাঃ কমেলা @ কণা (৬০) এর বসতবাড়ীতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই উক্ত ঘটনাস্থল জনৈকা মোছাঃ কমেলা @ কণা (৬০) এর বসতবাড়ীতে পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে ০৩ (তিন) জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে উপরোক্ত ০৩ জন ব্যক্তিকে হাতে নাতে বসতবাড়ীর ভিতর আটক করে র্যাব। পরবর্তীতে আটককৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানায় যে, ১-নং আসামীর বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রয়েছে। র্যাবের টিম তল্লাশী করে গ্রেফতারকৃত আসামীর মালিকানাধীন এর দুইতলা বিশিষ্ট পাঁকা বসতবাড়ীর দোতলার পূর্ব দিকে উক্ত আসামীর বসতঘরের উত্তর-পশ্চিম কোণে থাকা অপর একটি ছোট ঘরের (মাল ঘর) ভিতর হতে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীগন পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। ধৃত ১-নং আসামী মোছাঃ কমেলা @ কণা রাজশাহীর একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। ইতিপূর্বে তার নামে আরো ১৮ টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র্যাব-৫ রাজশাহী কতৃক র্যাবের অভিযানে রাজশাহীর মহানগরীর চন্দ্রিমায় ১০ কেজি গাঁজা উদ্ধার তথা ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর, ২০২৩ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যেই র্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-12/12/2023