
ডেস্ক নিউজ – সমাবেশের নামে সাংবাদিকের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবে সকল সাংবাদিকবৃন্দ। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা বলেন, সাংবাদিকরা সংবাদ সংগ্রহের জন্য যায়। সাংবাদিকরা কারো প্রতিপক্ষ নয়, সমাবেশের নামে সাংবাদিকের উপর এমন নেক্কারজনক হামলায় অসংখ্য সাংবাদিক আহত হয়েছেন। এটা মোটেই কাম্য নয়। সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দিন।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকগণ ঢাকা’র নাইটিঙ্গেল মোড়ে যমুনার টেলিভিশনের গাড়ি ভাংচুর, দৈনিক প্রতিদিনের কাগজ,কালবেলা ও ইত্তেফাকের সাংবাদিকের ওপর হামলাসহ সকল সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।