1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত ওসির রুহুল আমিন - দৈনিক সত্যের দর্পণ সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত ওসির রুহুল আমিন - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত ওসির রুহুল আমিন

নাজমুল হক
  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৪১ Time View

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত ওসির রুহুল আমিন

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:

মতবিনিময় সভায় বক্তব্য দেন মহাদেবপুর থানার নবাগত ওসি রুহুল আমিন
নওগাঁর মহাদেবপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় থানার নতুন ভবনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় ওসি রুহুল আমিন এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। সাংবাদিকদের পক্ষেও পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার ‌আহ্বান জানানো হয়।

এসময় থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ তার সঙ্গে ছিলেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো, গোলাম রসুল বাবু, গৌতম কুমার মহন্ত, আজাদুল ইসলাম আজাদ, আককাস আলী ও বরুণ মজুমদার।

এছাড়াও সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু, আমিনুর রহমান খোকন, মেহেদী হাসান, রশিদুল ইসলাম রশিদ, আইনুল হোসেন, ইউসুফ আলী সুমন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।

ওসি রুহুল আমিন জানান, তিনি ২০১০ সালে পুলিশে যোগ দিয়ে সারদায় প্রশিক্ষণ নেন। ২০১১ সালে রাজশাহী জেলার গোদাগাড়ি থানায় পিএসআই হিসেবে যোগ দেন। এরপর বিভিন্ন সময় জয়পুরহাট, চাপাইনবাবগঞ্জ, নাচোল প্রভৃতি থানায় চাকরি করেন। ২০১৯ সালে ইন্সপেক্টর পদে উন্নীত হন। খুলনা রেঞ্জের নড়াইল থানায় ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে, লোহাগড়া ও এয়ারপোর্ট থানা এবং সবশেষ রাজশাহীর মতিহার থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD