1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৪৫৬ Time View
সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি- সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) এ সম্মেলন ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আনিসুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত।এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টো, ধর্মপাশা উপজেলা কৃষকদল সভাপতি ফারুক আহমেদ,তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিন মিয়া মেম্বার, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডা. হাবিবুর রহমান, ধর্মপাশা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক কবির মজুমদার, তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল ইসলাম, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. হাবিবউল্লাহ ও ধর্মপাশা ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব কাঞ্চন আহমেদ। সম্মেলনে ধর্মপাশা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD