1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
৮০ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ আটক ৩ - দৈনিক সত্যের দর্পণ ৮০ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ আটক ৩ - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

৮০ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ আটক ৩

আতাউর রহমান
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৬৯৯ Time View

৮০ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ আটক ৩

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান হতে ৮০ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ ৩ চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) এসআই মোঃ মশিউর রহমান এর নেতৃত্বে এসআই রফিজুল ইসলাম, এএসআই মোঃ কাজল মিয়া, এএসআই আব্দুল আজীম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ভোর সাড়ে পাঁচটার সময় মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা ছড়ার মুখ সংলগ্ন বাঁধের পাশ হইতে পাইকুরাটি ইউনিয়নের বরাদ্দকৃত ১টি (এলজিএসপি-৩) এর স্টীল বডি ইঞ্জিন চালিত নৌকা বোঝাই ৫০ বস্তা চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ ।গ্রেফতারকৃতরা হল ধর্মপাশা উপজেলার হাওড়ের রাজাপুরের তাজ্জত আলী তালুকদারের ছেলে রনি মিয়া (৩৫)এবং রায়পুর গ্রামের আব্দুল খালেকের ছেলে মোঃ এরশাদ মিয়া (৪০)। একই দিনে ভোর সোয়া ছয়টার সময় মধ্যনগর থানাধীন ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নেট বাঙ্গালভিটা কীর্তনছড়া গ্রামের একটি বসত ঘর হইতে ৩০ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ ভাঙালভিটা গ্রামের আবুল হোসেনের ছেলে আবুল হাসেম (৪০) কে গ্রেফতার করা হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো.এমরান হোসেন জানান-আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

৮০ বস্তা ভারতীয় অবৈধ চিনিসহ আটক ৩

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD