1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কাঁদা ছোড়াছুড়ির ঘটানায় শিশুদের মারপিটের অভিযোগ - দৈনিক সত্যের দর্পণ কাঁদা ছোড়াছুড়ির ঘটানায় শিশুদের মারপিটের অভিযোগ - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কাঁদা ছোড়াছুড়ির ঘটানায় শিশুদের মারপিটের অভিযোগ

নাজমুল হক
  • Update Time : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৮৬৮ Time View

কাঁদা ছোড়াছুড়ির ঘটানায় শিশুদের মারপিটের অভিযোগ

নাজমুল হক নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় বাধন রানা ও নয়ন হোসেন নামে দুই শিশু নদীতে গোসল করতে গিয়ে কাঁদা ছোড়াছুড়ির ঘটনায় দুই শিশুকে এলোপ্যাথাড়ী মারপিটের অভিযোগ হয়েছে ।
অভিযোগ সুত্রে জানা যায়, নদীতে গোসল করতে যায় বাধন রানা ও নয়ন হোসেন সে সময় মো: মুহিন এর সাথে কাঁদা ছোড়াছুড়িকে কেন্দ্র করে বাচ্চাদের মধ্যে নদীতেই মারমারির ঘটনা ঘটে ।

পরবর্তীতে মুহিন পিয়ার উদ্দিন এর ছেলে আ: রাজ্জাক ( মুহিনের মামা) কে বললে পিয়ার জান বেওয়া (বাধনের দাদী)র বাড়ীতে আ: রাজ্জাক ও তার পিতা পিয়ার আলী গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রান নাশের হুমকি দিয়ে আসেন । হুমকি দেওয়ায় নয়ন এর পিতা প্রবাশী হওয়ার কারনে ছেলে এবং তার পরিবার নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ করেন পিয়ারজান বেওয়া।
এবং গত ইং ১৬/০৭/২০২৩ তারিখে জোকাহাটে চাল ব্যবসায়ী আ: রাজ্জাক ও তার পিতা পিয়ার উদ্দীন বাধন রানা ও নয়ন হোসেনকে বাজারে দেখতে পেয়ে সবজি ব্যবসায়ীদের সামনেই এলোপাথাড়ী ভাবে মারপিট করেন ।

মারপিটের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ীদের দারা খবর পেয়ে তাদের সহযোগীতায় বাধন রানা ও নয়ন হোসেনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে আসে। পরে অসুস্থ বেশী হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন ।

এ বিষয়ে স্থানীয় সবজি ব্যবসায়ী মো: হাফিজুর রহমান , মো: মোজাম্মেল , মো: জালাল বলেন আমাদের কাছে বাচ্চা দু’টি বাজার করতে এসেছিলো এমন সময় চাল ব্যবসায়ী আ: রাজ্জাক এসেই এলোপ্যাথাড়ী মারপিট শুরু করেন । আমরা বিভিন্নভাবে বাচ্চা দু’টি কে বাচানোর চেষ্টা করেছি তবুও বাচ্চাদেরকে অন্যায়ভাবে মারা হয়েছে । পরে পরিবারের লোকজনদের খবর দিলে তারা এসে বাচ্চা গুলোকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ী নিয়ে যায়।

এ বিষয়ে অভিযোগকারী পিয়ারজান বেওয়া ও বাধনের বাবা বিদ্যুৎ হোসেন বলেন , আমার ছেলে ও ভাতিজাকে অন্যায়ভাবে মারা হয়েছে এবং বাসায় এসে অকথ্য ভাষায় গালিগালাজ সহ এখন অবদি হুমকী দিয়েই যাচ্ছে । তাই প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবী করছি এবং আমার পরিবারের নিরাপত্তা চাচ্ছি ।

এ বিষয়ে অভিযুক্ত আ: রাজ্জাক এর সাথে কথা বলে জানাগেছে , বাচ্চাদের মারামারির ঘটনায় আমি চড়থাপ্পড় দিয়ে শাসন করেছি তারাও আমার চাচাত ভাই হয় ।

এ বিষয়ে মান্দা থানায় লিখিত অভিযোগ করলে এস আই ফরহাদ হোসেন তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগটি কোর্টে পাঠিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD