
ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় ২০জন আহত
গতকাল (১১ ডিসেম্বর) দুপুরে যশোর বেনাপোল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২০জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান পলাশ পরিবহন নামের যাত্রীবাহী বাসটি দূরত্ব গতিতে গোপালগঞ্জ অভিমুখী যাওয়ার পথে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকার মটবাড়ি নামক স্থানে বাসটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। তৎক্ষণা ৎ স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে বাসের মধ্যে থাকা আহত ২০জন যাত্রীকেউদ্ধার করে। এবং ৬জন আহত ব্যক্তিকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ ভর্তি করে দেয়। সামান্য আঘাতপ্রাপ্ত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায় । এদিকে ঝিকরগাছা উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন বলেন আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের মধ্যে আটকে থাকা হেলপারকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দিই। রিপোর্ট লেখা পর্যন্ত ঝিকরগাছা থানায় কোন অভিযোগ দায়ের হয়েছে কিনা জানা যায়নি।