1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
নওগাঁয় জেলা  মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন - দৈনিক সত্যের দর্পণ নওগাঁয় জেলা  মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

নওগাঁয় জেলা  মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৫২৬ Time View

নওগাঁয় জেলা  মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের দাবিতে মানববন্ধন

নাজমুল হক,  নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ নির্বাচন আয়োজনের দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টায় শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ  মানববন্ধনের আয়োজন করে সংগঠনের সাধারণ সদস্যরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা সাইদুল ইসলাম স্বপন এবং পরিচালনায় ছিলেন রাজু আহমেদ মিঠু। বক্তব্য রাখেন মামুন হোসেন মিলন, আব্দুল রহিম, ধলু জয়নাল আবেদিনসহ আরও অনেকে।

এ সময় বক্তারা  বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় ইউনিয়নের কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। শ্রমিকদের প্রাপ্য বিভিন্ন ভাতা—যেমন মৃত্যুকালীন ভাতা, কন্যাদান ভাতা, শিক্ষাবৃত্তি ও দুর্ঘটনা ভাতা—দেওয়া হচ্ছে না বরং তা লুটপাট করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অবিলম্বে নির্বাচন ঘোষণার দাবি জানিয়ে স্থানীয় প্রশাসনকে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন তিনারা।  অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD