
ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্দোগে যুব সমাবেশ অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : ঝিকরগাছা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড যুব বিভাগের উদ্দোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।( ২৭ সেপ্টেম্বর) শনিবার বিকাল ৫ টায় শ্রীরামপুর হাইস্কুল প্রাঙ্গনে এই যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আবুল আলা মওদুদী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, ঝিকরগাছাউপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, ঝিকরগাছাউপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মো : আবিদুর রহমান, ঝিকরগাছা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো : আতিয়ার রহমান, শ্রীরামপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরন্নবী। এ সময় যুব সমাবেশে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড জামায়াত নেতা হাফেজ রেজাউল করিম, সাবেক মেম্বার শাহাজাহান আলী, ঝিকরগাছা উপজেলা যুব বিভাগের সহকারী টিম সদস্য তরিকুল ইসলাম। এ ছাড়া যুব সমাবেশে ইউনিয়ন জামায়াত ও যুব বিভাগের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যুব সমাবেশ সঞ্চালনায় ছিলেন শ্রীরামপুর ৩ নং ওয়ার্ড যুব বিভাগের দায়িত্বশীল মোঃ কবির হোসেন