1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বিএনপির যৌথ সভায় মনোনয়ন প্রত্যাশী ৫ প্রার্থীর একসাথে চলার অঙ্গিকার - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বিএনপির যৌথ সভায় মনোনয়ন প্রত্যাশী ৫ প্রার্থীর একসাথে চলার অঙ্গিকার - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বিএনপির যৌথ সভায় মনোনয়ন প্রত্যাশী ৫ প্রার্থীর একসাথে চলার অঙ্গিকার

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫৫৫ Time View

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৮৬,যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের মনোনয়ন প্রত্যাশী ৫জন প্রার্থী একসাথে চলার অঙ্গিকারবদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৩টায় কপোতাক্ষ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যৌথ সভায় জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য  সাবিরা নাজমুল মুন্নি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড.মোহাম্মদ ইসহক, সাবেক যুগ্ম-সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম ও ঝিকরগাছা উপজেলা কিবএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুনকে পরিচয় করিয়ে দেন।

এর আগে উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নির সভাপতিত্বে যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু।  যৌথসভায় বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজন। যৌথসভায় উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদল সহ উপজেলার ১১ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD