1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকায় ৮৯ মামলায় বিএনপির ২১৭২ নেতাকর্মীকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকায় ৮৯ মামলায় বিএনপির ২১৭২ নেতাকর্মীকে গ্রেফতার - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকায় ৮৯ মামলায় বিএনপির ২১৭২ নেতাকর্মীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার
  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৯২৭ Time View

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকায় ৮৯ মামলায় বিএনপির ২১৭২ নেতাকর্মীকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: বিএনপির মহাসমাবেশের পর সহিংসতার ঘটনায় গত ২৮ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট আটদিনে রাজধানীতে আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতায় ৮৯টি মামলা হয়েছে। এতে বিএনপির ২ হাজার ১৭২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর, ২০২৩ ইং) দুপুরে গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের অতিরিক্ত উপ-কমিশনার কে এন রায় নিয়তি।

তিনি জানান, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় ৮৯টি মামলা হয়েছে। এতে ২ হাজার ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাজধানীতে গ্রেফতার করা হয় ৩৭ জনকে। এখন পর্যন্ত রাজধানীর পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি মামলা হয়েছে। এরপর রয়েছে রমনা মডেল থানা। এ থানায় ছয়টি মামলা করা হয়েছে।

তবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দাবি করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছেন।

শনিবার গভীর রাতে ঢাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঢাকায় ৮৯ মামলায় বিএনপির ২১৭২ নেতাকর্মীকে গ্রেফতার

RUHUL AMIN, DHAKA-05/11/2023

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD