1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
আওয়ামী লীগ নেতা পান্না বিশ্বাস জেলা পরিষদের শূন্য হওয়া সদস্য পদে নির্বাচন করবেন - দৈনিক সত্যের দর্পণ আওয়ামী লীগ নেতা পান্না বিশ্বাস জেলা পরিষদের শূন্য হওয়া সদস্য পদে নির্বাচন করবেন - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

আওয়ামী লীগ নেতা পান্না বিশ্বাস জেলা পরিষদের শূন্য হওয়া সদস্য পদে নির্বাচন করবেন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৮১০ Time View
আওয়ামী লীগ নেতা পান্না বিশ্বাস জেলা পরিষদের শূন্য হওয়া সদস্য পদে নির্বাচন করবেন

আওয়ামী লীগ নেতা পান্না বিশ্বাস জেলা পরিষদের শূন্য হওয়া সদস্য পদে নির্বাচন করবেন

ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়া ভেড়ামারার অতি সুপরিচিত মুখ,মিষ্টভাষী উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস আজ সোমবার সকালে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনার এক প্রশ্নের উত্তরে তিনি আমাদের কে জানান, কুষ্টিয়া জেলা পরিষদের (ভেড়ামারা ) শূন্য হওয়া সদস্য পদে নির্বাচন করবেন। বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস জেলা পরিষদের শূন্য হওয়া পদে নির্বাচনে তার অংশগ্রহণের ব্যাপারে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনে বিজয়ী হলে জেলা পরিষদের মাধ্যমে সামাজিক উন্নয়ন অগ্রগতি ও দেশ সেবার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখে তিনি তার জনপ্রতিনিধিত্বশীল কর্মসূচি এগিয়ে নেবেন। ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে ভেড়ামারার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং সুস্থ ধারার নিউজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সবাই ভুল করলেও সাংবাদিকদের ভুলের কোন সুযোগ নেই। দলমত নির্বিশেষে নিরপেক্ষ এবং সুস্থ ধারার নিউজের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা নিরপেক্ষ নিউজ করে চলেছে এটা সত্যি প্রশংসনীয়। অপ-সাংবাদিকতা থেকে দুরে থেকে সমাজ এবং দেশের কল্যাণে সত্যের পক্ষে কলম ধরার আহবান জানান। জেলা পরিষদের সদস্য পদে জয়ী হলে ভেড়ামারা উন্নয়নে সার্বিক প্রচেষ্টার ত্রুটি থাকবে না। ভেড়ামারাবাসীর আস্থা অর্জনে শতভাগ সফল আওয়ামী লীগ নেতা পান্না বিশ্বাস পরিশেষে আবারও সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

আওয়ামী লীগ নেতা পান্না বিশ্বাস জেলা পরিষদের শূন্য হওয়া সদস্য পদে নির্বাচন করবেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD