1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
আত্রাইয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি ২০ হাজার টাকা জরিমানা - দৈনিক সত্যের দর্পণ আত্রাইয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি ২০ হাজার টাকা জরিমানা - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

আত্রাইয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি ২০ হাজার টাকা জরিমানা

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৪৭৪ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে জ্বালানি তেল বিক্রি ঈদ পরবর্তী সময়ে উপজেলার বিহারীপুর, বেওলা, শুকটিগাছা, বান্দাইখাড়া, মির্জাপুর, বারনীতলা এবং আহসানগঞ্জ স্টেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ।
রোববার (২২ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ আলাউল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
শেখ মোঃআলাউল ইসলাম বলেন,
বাজারে অনুমোদনবিহীন অকটেন ও পেট্রোল বিক্রির অভিযোগে পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী
উপজেলার বিভিন্ন বাজারে তল্লাশি চালিয়ে সরকার নির্ধারিত প্রতি লিটার ডিজেল ১০৫ টাকার পরিবর্তে ১২০ টাকা এবং ১১৬ টাকার পেট্রোল ১৫০ টাকা দরে বিক্রি করছিল । এই অপরাধে বিভিন্ন দোকানে ৭ টি মামলায় সর্বমোট ২০,০০০ ( বিশ হাজার) টাকা অর্থদণ্ড করা হয়।
তিনি আরও জানান, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD