
মোঃ রওশন আলম, পাবনা জেলা প্রতিনিধি-
ঈশ্বরদীর পাকশী বাজার পাড়ায় গভীর রাতে আগুনে পুড়ে একটি বাড়ি ভস্মিভূত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টায় রেলওয়ের প্রাক্তন ষ্টেশন মাস্টার মৃত নাসিরুল ইসলাম এর বাড়িতে আগুনের এ ঘটনা ঘটে। গভীর রাতে আগুন লাগায় পুরো বাড়িটির কিছুই অবশিষ্ট থাকেনি।
আগুনে আধা পাকা বাড়িটির ৬টি রুম পুড়ে যায়। এতে ওই বাড়ির ৬ রুমের যাততীয় আসবাবপত্র, কাপড় চোপড়, ফ্রিজ, ফ্যান, বই পুস্তক, নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির রান্নাঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে।
