1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা উপজেলা স্কাউটসের ত্রিবার্ষিক কমিটি গঠন সভাপতি ইউএনও ভূপালী সরকার/কমিশনার সোহাগ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা উপজেলা স্কাউটসের ত্রিবার্ষিক কমিটি গঠন সভাপতি ইউএনও ভূপালী সরকার/কমিশনার সোহাগ - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা উপজেলা স্কাউটসের ত্রিবার্ষিক কমিটি গঠন সভাপতি ইউএনও ভূপালী সরকার/কমিশনার সোহাগ

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৩৭ Time View
ঝিকরগাছা উপজেলা স্কাউটসের ত্রিবার্ষিক কমিটি গঠন সভাপতি ইউএনও ভূপালী সরকার/কমিশনার সোহাগ

ঝিকরগাছা উপজেলা স্কাউটসের ত্রিবার্ষিক কমিটি গঠন সভাপতি ইউএনও ভূপালী সরকার/কমিশনার সোহাগ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।। বাংলাদেশ স্কাউটস ঝিকরগাছা উপজেলা শাখার ১৫সদস্য বিশিষ্ট ত্রিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালীসরকার সভাপতি ও কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসমাইল হোসেন সোহাগকে কমিশনার ওছুটিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী তারেককে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি সরকারী এম এল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ, ঝিকরগাছা বিএম হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, গাজিরদরগাহ ফয়জাবাদ ফাজিল মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মিকাইল হোসেন, কোষাধ্যক্ষ দেউলি নাভারন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, যুগ্ম-সম্পাদক দোস্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ। এছাড়া ৪জন গ্রুপ সভাপতি নির্বাচিতরা হলেন, নওয়ালী নবারুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, আলাউদ্দিন বিশ্বাস মডেল একাডেমীর প্রধান শিক্ষক আতিকুল ইসলাম , বল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আজগার, নাজমুল ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান এবং ৩জন অডিটর নির্বাচিতরা হলেন, শিমুলিয়া-শুকুরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান, শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা বেগম ও পায়রাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা খাতুন।
এর আগে মঙ্গলবার (২৮জানুয়ারী) দুপুরে স্থানীয় সম্মিলনী মহিলা কলেজের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ভভূপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকল শিক্ষকদের মতামতের ভিত্তিতে উক্ত ১৫সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর, প্রাথমিক শিক্ষা অফিসার সেহেলী ফেরদৌস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD