
ঝিকরগাছা( যশোর) প্রতিনিধি।
(৩১ মার্চ) সোমবার সকাল ৮ টায় ঝিকরগাছাপৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পঞ্চ নগর ঈদগাহময়দানে যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল ফিতরেলনামাজ অনুষ্ঠিত হয়েছে। একমাস সিয়াম সাধনার পর মুসল্লিরা ঈদের জামাতে অংশগ্রহণ করতে বিভিন্ন এলাকা থেকে ময়দানে ছুটে আসেন। পঞ্চ নগর বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পঞ্চনগর বাইতুননূর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ বাহালুল হোসেন বয়ান করেন।
সে সময় মুসল্লিদের কন্ঠে আল্লাহু আকবার ,আল্লাহু আকবার ,লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিলহাম ধ্বনিতে ঈদগাহ ময়দান মুখরিত হয়ে ওঠে। আনন্দ আর হারানো বেদনা নিয়ে একে অপরকে বুকে জড়িয়েকোলাকুলি করে।
এসময় পবিত্র ঈদুল ফিতর নামাজে অংশগ্রহণ করেন পঞ্চ নগর বাইতুল নূর জামে মসজিদের সভাপতি হাফেজ মোঃ আব্দুর রহমান সেলিম, মসজিদের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কোষাধক্ষ্য রশিদুর রহমান রশিদ, সাবেক গ্রাম সরকারের প্রতিনিধিত্বকারী মোঃ মকবুল হোসেন, মসজিদ কমিটির উপদেষ্টা আতাউর রহমান জসি, সাবেক পৌর কাউন্সিলর তারিকুজ্জামান, হাফিজুর রহমান, মনজুরুল আলম তোতা, হাবিবুর রহমান হবি, গোলাম হোসেন, মামুন অর রশিদ, মোহাম্মদ শওকাত আলী, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম হাফেজ মাওলানা বাহারুল হোসেন। তিনি তার মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধতা, । ইহুদিদের হাত থেকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহতালার দরবারে মোনাজাত করেন। এছাড়া সারা পৃথিবীতে সকল কবরবাসী মুসলমানদের আত্মার মাগফেরাত কামনা করেন। ঈদগাহ ময়দান মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে। প্রায় তিন শতাধিক মুসল্লি পবিত্র ঈদুল ফিতর নামাজে অংশগ্রহণ করেন। ঝিকরগাছায় ২৮৮টি ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এদিকে ঝিকরগাছা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার ভূপালী সরকার ও ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক নাভিদ সরওয়ার
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিকরগাছা উপজেলার মুসলিম সম্প্রদায়ের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এবং সকলের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেছেন।