
ঝিকরগাছা পৌরসভার ২৫-২৬ অর্থবছরেরবাজেট ঘোষণা
ঝিকরগাছা( যশোর ) প্রতিনিধি।যশোরের ঝিকরগাছা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের ৯১কোটি ৯৯লক্ষ ৬৮হাজার ৯শত ১৮ টাকা ১২পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা করা হয়েছে। সোমবার (৩০জুন) বেলা ১২:৩০ টায় পৌর প্রাসকের কার্যালয়ে পৌরসভার ২৮তম প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) নাভিদ সারওয়ার। চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব থেকে প্রাপ্ত টাকা ধরা হয়েছে ৫ কোটি ৮৬লাখ ১৮হাজার টাকা, রাজস্ব ব্যায় ধরা হয়েছে কোটি ১৩লাখ ৮৯হাজার ৯৭৯ টাকা ২০ পয়সা। উন্নয়ন খাত থেকে প্রাপ্ত ধরা হয়েছে ৮৪কোটি ৭৬ লাখ টাকা, উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ৮ কোটি ৭৪লাখ টাকা। মোট প্রাপ্ত টাকা ধরা হয়েছে ৯ কোটি ৬২লাখ ১৮হাজার টাকা এবং মোট ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৮৭লাখ ৮৯হাজার ৯৭৯টাকা ২০পয়সা। বাজেটে প্রারমি্ভাক জের ধরা হয়েছে ৩৭লাখ ৫০হাজার, ৯১৮টাকা ১২পয়সা এবং সমাপ্তি জের ধরা হয়েছে ১১লাখ ৭৮হাজার ৯৩৮টাকা ৯২ পয়সা। বাজেজটের সর্বমোট আয় ও ব্যয় দেখানো হয়েছে ৯০কোটি ৯৯লক্ষ ৬৮হাজার ৯শত ১৮ টাকা ১২পয়সা। বাজেট পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা, উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা যুব উন্নয়ন অফিসার তোফাজ্জেল হোসেন, উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাথমিক শিক্ষা অফিসার সঞ্জয় ঘোষাল, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, পৌর হিসাব রক্ষক খায়রুল আলম, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, পৌর জামায়াতের আমীর আব্দুল হামিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক এমরান রেজা খোকন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক কেএম ইদ্রিস আলী ,সদস্য আফজাল হোসেন চাঁদ, ছাত্র প্রতিনিধি রেজোয়ান রনি, শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।