1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা প্রেসক্লাবের দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা সভাপতি রফিকুল ইসলাম/সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা প্রেসক্লাবের দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা সভাপতি রফিকুল ইসলাম/সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা প্রেসক্লাবের দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা সভাপতি রফিকুল ইসলাম/সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৪ Time View

ঝিকরগাছা প্রেসক্লাবের দ্বিবার্ষিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা সভাপতি রফিকুল ইসলাম/সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।যশোরের ঝিকরগাছা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বে ঘোষিত সভাপতি মোঃ রফিকুল ইসলামকে সভাপতি ও মোঃ তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক রেখেই পূর্ণাঙ্গ কমিটির ঘোষনা দেন, সংগঠনের সাবেক সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আবুল কাশেম। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান কামাল, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ আবিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান এবং অন্যদেরকে সদস্য নির্বাচিত করা হয়েছে।

এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ঝিকরগাছা প্রেসক্লাবে এক সাধারণ সভায় সভাপতিত্ব করেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। সভার শুরুতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সংগঠনের আয়-ব্যয়ের হিসাব প্রদান করেন। এছাড়া উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে প্রেসক্লাবের চলমান উন্নয়ন কাজে জামায়াতের মনোনিত এমপি প্রার্থী মোসলেহ উদ্দিন ফরিদ সাহেবের দেয়া ২লাখ টাকার নগদ অর্থ খরচে নবনির্বাচিত কোষাধ্যক্ষ আবিদুর রহমানকে প্রধান করে ৫সদস্য বিশিষ্ট কমিটি গঠনপূর্বক উক্ত সভায় অর্থদাতাকে সর্বসম্মতিক্রমে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী এবং সার্বিক মনিটরিংয়ে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম, প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। এছাড়া সাংবাদিকদের জন্য কল্যান ফান্ড গঠন, যৌথ ব্যাংক হিসাবের (অপারেটর) পরিবর্তন, প্রেসক্লাবে অনিয়মিত, নিস্কিয় ও শৃংঙ্খলা বিরোধীদের সদস্যপদ বাতিল ও নতুন সদস্য পদ প্রদানের ক্ষেত্রে প্রেসক্লাবে নিয়মিত পত্রিকা প্রদানসহ পত্রিকার দপ্তর কর্তৃক নিয়োগপত্র থাকা বাধ্যতামুলক থাকার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। শেষে ঝিকরগাছা প্রেসক্লাবের প্রয়াত সদস্য সাবেক সভাপতি মরহুম আব্দুস সোহবান, সাবেক সভাপতি মরহুম খন্দকার বশীর আহম্মেদ,সাবেক সাধারণ সম্পাদক কাজী আব্দুস সামাদ, সাবেক সদস্য হযরত আলী ও মেহেদী হাসান মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনা ও গুরুতর অসুস্থ সাবেক সভাপতি বর্ষিয়ান সাংবাদিক শাহাদৎ হোসেন কাবিল, সাবেক সভাপতি একরামুল্লাহ স্বপণ, যুগ্ম-সম্পাদক ইসমাইল হোসেন ও সদস্য রেজোয়ান বাপ্পিসহ, অসুস্থ সাংবাদিকদের সুস্থতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD