1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছা হাসপাতলে ব্লাডব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে-ইউএনও ভূপালি সরকার  মুমূর্ষ রোগীর সেবায় যুগান্তকারী পদক্ষেপ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছা হাসপাতলে ব্লাডব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে-ইউএনও ভূপালি সরকার  মুমূর্ষ রোগীর সেবায় যুগান্তকারী পদক্ষেপ - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছা হাসপাতলে ব্লাডব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে-ইউএনও ভূপালি সরকার  মুমূর্ষ রোগীর সেবায় যুগান্তকারী পদক্ষেপ

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৫৫৬ Time View
ঝিকরগাছা হাসপাতলে ব্লাডব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে-ইউএনও ভূপালি সরকার  মুমূর্ষ রোগীর সেবায় যুগান্তকারী পদক্ষেপ

ঝিকরগাছা হাসপাতলে ব্লাডব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে-ইউএনও ভূপালি সরকার  মুমূর্ষ রোগীর সেবায় যুগান্তকারী পদক্ষেপ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :  যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরিসঞ্চালন কর্ণার  শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার বলেছেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ব্লাড কণর্নার স্থাপন একটি যুগান্তকারী জরুর সেবামূল পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করে বলেন, একজন মুমূর্ষ রোগীর জরুরী রক্তের প্রয়োজন মেটাতে এই ব্লাড ব্যাংক মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  এক্ষেত্রে রোগীর আত্মীয়-স্বজন, পরিবার-পরিজনদের  রোগীর জরুরী রক্তের জন্য জেলা সদর কিংবা দূর- দূরান্তের কোথাও ছোটাছুটি করতে হবে না। আত্ম মানবতার সেবায় মহতি এই উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে সহযোগিতা করায়  যশোরের জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করে এবং ব্লাড ব্যাংকের প্রধান উদ্যোক্তা সহকারী কমিশনার ও পৌর প্রশাসক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করে উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার আরো বলেন, একজন সবল-সুস্থ মানুষ স্বেচ্ছায় রক্ত দান করলে শারীরিক কোন ক্ষতি হয়না।  এই ব্লাড ব্যাংকে রক্তদাতা ব্যক্তিদের উৎসাহিত করার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সমাজের অসচ্ছল রোগীর পরিবার-পরিজন সাশ্রয়ীমূল্যে রক্তের প্রয়োজন মেটাতে পারবেন।  তিনি বুধবার (০৯ জুলাই)  সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে ব্লাড ব্যাংকের উদ্বোধনপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন ।   অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( টিএইচএ ) ডাঃ মোঃ আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী কনসালটেন্ট ডাঃ আঞ্জুমান আরা, আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডাঃ মেহেদী হাসান, ডেন্টাল সার্জন ডাঃ মীনাক্ষী, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রফিকুজ্জামান, শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ আবু ইউসুফ, পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘পল্লী প্রগতি’ সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান, আঁখি খাতুন, সিনিয়র স্টাফ নার্স নাজমা খাতুন, সনুকা ঘোষ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ ফারুক হোসেন, সেনেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য সহকারী (ফিল্ড) কামরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD