1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪১২ Time View

ঝিকরগাছায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্রিজ সংলগ্ন চত্বরে একটি বিশাল বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭জুলাই (বৃহস্পতিবার) বিকালে বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা মোড় প্রদক্ষীন করে  ঝিকরগাছা বাস স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী যশোর জেলার কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,এবারে নির্বাচন হবে ইসলামের পক্ষের নির্বাচন, এজন্য ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ করতে থাকতে হবে। একটি মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠন করতে চাই। একটি দল টেন্ডারবাজির সাথে যুক্ত রয়েছে ।এদেশের মানুষ আর চাঁদাবাজি দেখতে চায় না ,এদেশের মানুষ আর হত্যা দেখতে চায় না।

তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে আরও  বলেন, আপনারা নিরপেক্ষতা বজায় রাখবেন কারণ যারা নিরপেক্ষতা বজায় রাখেনি তাদেরকে চাকরিচ্যুত হতে হয়েছে। আমরা আর  দেখতে চাই না। ঢাকায় জাতীয় সমাবেশ হবে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের সমাবেশ।

এ সময়উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি   নজরুল ইসলাম খানের সঞ্চালনায় ও উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ, যুব জমায়েতের সভাপতি আবিদুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রকিম,সাবেক ইউপি চেয়ারম্যান জিয়াউল হক, পৌর আমীর আব্দুল হামিদসহ,মনিরুজ্জামান সুমন,জহিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমির ও সেক্রেটারি,  রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্থান থেকে আগত অতিথিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD