
ঝিকরগাছায় বিএনপি নেতা আনোয়ারের মৃত্যু। বিএনপি নেতৃবৃন্দের শোক
ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি, যশোরের ঝিকরগাছায় বিএনপি নেতা আনোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সাবেক ছাত্রনেতা, যুব নেতা ও বর্তমান বিএনপি ছিলেন। (২০ জুলাই) রবিবার দুপুর ১টার দিকে ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের বারবাকপুর গ্রামের আনসার আলীর পুত্র মোহাম্মদ আনোয়ার হোসেনহার্ট অ্যাটাক জনিত কারণে সাতক্ষীরা সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সংবাদ শুনে
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মরহুমের বাড়িতে যান ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান,ও কেন্দ্রীয় বিএনপি’র সদস্য- সাবিরা নাজমুল মুন্নি,
ঝিকরগাছাউপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক- মুরাদুন্নবী মুরাদ,
উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক-
ইসমাইল হোসেন সোহাগ
উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস আলী
পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক- আল জিহাদি বাবলু, স্বেচ্ছাসেবক দল নেতা সোলায়মান আজাদ সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।