1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্ধারিত জায়গা পরিদর্শন করলেন এমপি ডা : ফরিদ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্ধারিত জায়গা পরিদর্শন করলেন এমপি ডা : ফরিদ - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্ধারিত জায়গা পরিদর্শন করলেন এমপি ডা : ফরিদ

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৭০ Time View
ঝিকরগাছায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্ধারিত জায়গা পরিদর্শন করলেন এমপি ডা : ফরিদ

আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে:  যশোরের ঝিকরগাছায় দীর্ঘ অপেক্ষার অবসানের পর বাস্তবায়িত হতে যাচ্ছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্ধারিত জায়গা পরিদর্শন করলেন যশোর – ২ আসনের সংসদ সদস্য ডা : মোসলেহ উদ্দীন ফরিদ।( ২০ জুলাই) সোমবারসকাল ৯ টায় উপজেলা মোড়সংলগ্ন রাজাপটিস্থ বিটিসিএল ভবনের পাশে এ নির্ধারিত জায়গাটি তিনি পরিদর্শন করেন৷

পরিদর্শনকালে সংসদ সদস্য ডা : মোসলেহ উদ্দীন ফরিদ জানান, প্রায় ৪ মাস আগে জায়গাটি স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমান্যব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ সহ সকলের মতামত নিয়ে বিটিসিএল সংশ্লিষ্ট ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের চুক্তিপত্র অনুযায়ী অনাপত্তি ইস্যু করেন । এ সংক্রান্তে বোর্ডে একাধিক বার সভা করা হয়েছে। কিছু টেকনিক্যাল ত্রুটি ছিলো সেটি সমাধান করেছে । আর বাকি বিষয়গুলো খুব দ্রুত নিষ্পত্তি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌরপ্রশাসক সাফফাত আরা সাঈদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, মহিলা আসনের এমপি সাবিরা সুলতানার প্রতিনিধি আরাফাত কল্লোল সহ বিটিসিএল কর্মকর্তা- কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

তথ্য সূত্রে জানা গেছে , বাংলাদেশ সরকার সারাদেশে মোট ৫৬৪ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে এ পর্যন্ত সারাদেশে মোট ৩০০ টি মডেল মসজিদ উদ্বোধন করা হয়েছে।

স্থানীয়রা বলেন, মডেল মসজিদের নির্মাণ কাজ দ্রুত শুরু হতে যাওয়ায় তাদের উপজেলাবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে । আনন্দ – উচ্ছ্বাস ও উৎফুল্লতায় ধর্মপ্রাণ মুসল্লিরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নতুন মসজিদে পুরুষ ও মহিলা উভয়ই নামাজ আদায় করতে পারবেন। এ ছাড়া নামাজ আদায়ের পাশাপাশি ইসলামিক সাংস্কৃতিক চর্চা ও নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারবে বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD