1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় এইচএসসি ফলাফল ২০২৬ এবারও উপজেলার শীর্ষে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় এইচএসসি ফলাফল ২০২৬ এবারও উপজেলার শীর্ষে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় এইচএসসি ফলাফল ২০২৬ এবারও উপজেলার শীর্ষে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ

আতাউর রহমান জসি
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২ Time View
ঝিকরগাছায় এইচএসসি ফলাফল ২০২৬ এবারও উপজেলার শীর্ষে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: এইচএসসি’র ফলাফলে উপজেলা পর্যায়ে প্রতি বছরের ন্যায় এবারও অভাবনীয় সাফল্য অর্জন করে শীর্ষ স্থান ধরে রেখেছে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ।৩১ অক্টোবর শনিবার প্রকাশিত ফলাফলে দেখা যায় ঝিকরগাছা উপজেলার ১১ টি কলেজের মধ্যে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ সর্বোচ্চ ১২ জন জিপিএ-৫ পেয়ে এ শীর্ষ স্থান লাভ করতে সক্ষম হয়েছে। এ ছাড়া বিভিন্ন তথ্য উপাত্তের মাধ্যম ফলাফল যাচাই করে দেখা যায় জেলা পর্যায়ের ফলাফলে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ ৮ম স্থান অধিকারের গৌরব অর্জন করেছে।

এ ব্যাপারে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আহসানুর রহমানের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান প্রতি বছরের ন্যায় এ বছরও সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ অভাবনীয় সাফল্য অর্জন করে উপজেলায় শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। নিয়মিত পাঠদান, টিউটোরিয়াল পরীক্ষা ,শিক্ষকদের আন্তরিকতা, অভিভাবকদের সচেতনতা ,প্রতিষ্ঠানের শৃঙ্খলা মাধ্যমেই এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।

টেলিফোনে প্রতিষ্ঠানের সভাপতি জাহিদুল ইসলাম সুমনে কাছে এ প্রতিষ্ঠানের সফলতার গল্প শুনতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ বিগত বছরগুলোতেও ঈর্ষানীয় ফলাফল করেছে। তারই ধারাবাহিকতায় এ বছরেও এ প্রতিষ্ঠানটি তাদের শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। তিনি বলেন আমাদের প্রত্যাশা ঐতিহ্য সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ ভবিষ্যতেও নারী শিক্ষা বিস্তার ও জাগরণে অগ্রযাত্রায় আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। তিনি প্রতিষ্ঠান প্রধানের দূরদর্শিতার প্রশংসা করে সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ,অভিভাবক ও প্রতিষ্ঠাতাদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এবছর এ কলেজ থেকে২০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে ১৩৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।পাশের হার ৬৮% (প্রায়) এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন বিএমটি শাখা থেকে ১৫ জন শিক্ষার্থীর ভিতরে ৮০%(১২ জন) শিক্ষার্থী সফলতার সাথে পাশ করেছে ।

এছাড়া এ উপজেলার বিভিন্ন কলেজের ফলাফল পর্যালোচনা করে দেখা যায় সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ জি পি এ (GPA) 0,পাসের হার ৫৭%,ঝিকরগাছা মহিলা কলেজ জিপিএ ১, পাশের হার ৫৩%, নতুনহাট পাবলিক কলেজ জিপিএ ৬, পাশের হার ৫৫ %,

গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ জিপিএ ৪ পাশের হার ৫৮%, কায়েমকোলা কলেজ জিপিএ ২, পাশের হার ৫৯%,

বাঁকড়া ডিগ্রী কলেজ জিপিএ 0 পাশের হার ২৩%, শিমুলিয়া কলেজ জিপিএ ২ পাসের হার ৫১%,রঘুনাথ নগর কলেজ জিপিএ o, পাশের হার ২৮%।

উল্লেখ্য,৩১ অক্টোবর ১২ টায় যশোর বোর্ডের সচিব আব্দুল মতিন এইচএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফল ঘোষণা করেন। যশোর বোর্ডের পাশের হার ৪৪.৯২%।

এবছর যশোর বোর্ডে শতভাগ পাসের তালিকা আছে ৩ টি এবং অকৃতকার্যের তালিকা আছে ১৬টি প্রতিষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD