1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় জামাতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় জামাতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় জামাতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

আতাউর রহমান জসি
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View
ঝিকরগাছায় জামাতের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

সচেতন হোন, পরিচ্ছন্ন থাকুন ডেঙ্গু প্রতিরোধে সবাই এগিয়ে আসুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াতের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর (রবিবার) বিকাল ৩ টা ৪৫ মিনিটে উপজেলা মোড়স্থ ঝিকরগাছা উপজেলা জামায়াতের কার্যালয় থেকে একটি জনসচেতনতামূলক র‍্যালি শুরু হয়ে পারবাজার থানা মোড় ঘুরে কপোতাক্ষ ব্রীজ সংলগ্নে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।

ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, শেখ আব্দুর রকিম,অধ্যাপক মশিউর রহমান, অফিস সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি মো: আবিদুর রহমান, মাওলানা দ্বীন ইসলাম, হাফেজ রেজাউল ইসলাম পৌর আমীর আব্দুল হামিদ সহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ ছাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছেম কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে প্রত্যেক ইউনিয়নে ডেঙ্গুপ্রতিরোধবিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD