1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৮২ Time View

আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে: যশোরের ঝিকরগাছা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, ক্রীড়া সামগ্রী, গাছ ও চকলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নিশ্চিন্তপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা প্রতিবন্ধী ও সেবা সাহায্য কেন্দ্র এবং নিশ্চিন্তপুর বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, ঝিকরগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ, ঝিকরগাছা উপজেলার ইন্সট্রাক্টর শিউলি খাতুন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঝিকরগাছার সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, এলজিইডি ঝিকরগাছার উপ-সহকারী প্রকৌশলী টিপু সুলতান, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রোকসানা সুলতানা, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটেটর দুলাল দেবনাথ।

অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুইজন শিক্ষার্থীকে হুইল চেয়ার, শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, গাছের চারা, চকলেট ও খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ। এ সময় তিনি বিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD