1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় বিআরডিবির আয়োজনে ৩ দিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় বিআরডিবির আয়োজনে ৩ দিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় বিআরডিবির আয়োজনে ৩ দিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩১ Time View
ঝিকরগাছায় বিআরডিবির আয়োজনে ৩ দিন ব্যাপী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় বিআরডিবির আয়োজনে উপজেলার মহিলা উন্নয়ন অনুবিভাগভুক্ত ২০২৬-২৭ অর্থবছরে সুফলভোগী সদস্যদের মাঝে ৩ দিন মেয়াদী আয়বর্ধনমূলক প্রশিক্ষণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর (বুধবার) সকাল ১১ টায় উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে অনুষ্ঠিত হয়৷

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার এম.সাইফুল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মো: আশেক হাসান।

ঝিকরগাছা উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো: শাহ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা সহকারী কমিশনার ( ভূমি) শপথ বৈরাগী, যশোর জেলা বিআরডিবির উপপরিচালক বি.এম কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিআরডিবির উপপ্রকল্প পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, ঝিকরগাছা উপজেলা সহকারী বিআরডিবি কর্মকর্তা সালাহউদ্দিন আল মামুন সহ উপজেলা প্রশাসন ও বিআরডিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা – কর্মচারী বৃন্দ ও আগত সুফলভোগী গ্রাহকবৃন্দ,ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণমান্যব্যক্তিবর্গ।

উপজেলা বিআরডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, মহিলা উন্নয়ন অনুবিভাগ প্রকল্পের আওতায় গরু মোটাতাজাকরণ কোর্সের ৩০ জন সুবিধাভোগী ও দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ( ইরেসপো) দুগ্ধবর্তী গাভী পালন কোর্সের অধীনে ৩০ জন সুবিধাভোগী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন ।

অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠানের প্রধান অতিথি ডিসি মো: আশেক হাসান বিআরডিবি পরিচালিত কিশোরী সংঘের ৫ জন সদস্যদের মাঝে ও একই সংঘের সদস্য বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের ১০০ জনের এর মধ্যে ৪৯ হাজার ৯শ ৪ টাকার চেক হস্তান্তর করেন।

আয়োজকরা জানান,এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে নারী ও পুরুষ সুবিধাভোগী উভয়ই প্রশিক্ষণ গ্রহণ করে নিয়মঅনুযায়ী ভালো মানের একজন উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারবে৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD