1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় সম্মিলনী মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-পালিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় সম্মিলনী মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-পালিত - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় সম্মিলনী মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-পালিত

আতাউর রহমান জসি
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৪ Time View
ঝিকরগাছায় সম্মিলনী মহিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-পালিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: “শিক্ষার রূপান্তর শুরু হয় শিক্ষকদের নিয়ে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় নারী শিক্ষা বিস্তার ও প্রসারের এক অনন্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হল বিশ্ব শিক্ষক দিবস-২০২৬। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি ও উদ্দীপনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

১৯৬৬ সালে শিক্ষকদের অধিকার, দায়িত্ব এবং পেশাগত মানোন্নয়নের বিষয়ে ইউনেসকো ও আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র বিশেষ সুপারিশমালার আলোকে ১৯৯৪ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী এ দিনটি বিশ্ব শিক্ষক দিবস হিসাবে উদযাপিত হয়ে আসছে।

১৯৬৬ সালের আইএলও/ইউনেসকো’র সুপারিশের ৬০ বছর পূর্তি উপলক্ষে এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।এবারের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য হল “Standing with teachers: 60 years of protecting the profession, advancing its status and shaping our futures” শিক্ষকদের পাশে দাঁড়াই,পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গড়া।

এরই ধারাবাহিকতায় ৫ অক্টোবর সোমবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির স্বাগত বক্তব্যে অধ্যক্ষ আহসানুর রহমান বলেন বিশ্ব শিক্ষক দিবস শিক্ষকদের জাতীয় জীবনে একটি মাইল ফলক। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন অবহেলিত নির্যাতিত এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের প্রাণের দাবি জাতীয়করণ । তিনি অনতীবিলম্বে নারী শিক্ষার বিস্তার এবং প্রসারের লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি মহিলা কলেজ সরকারি করনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করনে দাবি করেন।

আইসিটি বিভাগের প্রভাষক অনুপ কুমার মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক (অব:) ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কে এম ইদ্রিস আলী, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোর্তজা ইসলাম বাবু।

আলোচনা সভায় শিক্ষকদের সামাজিক মর্যাদা ও গুরুত্ব উল্লেখ করে বক্তারা বলেন শিক্ষকরা মানুষ গড়ার কারিগর, বহু কবি সাহিত্যিকদের কবিতায় শিক্ষকদের সেই সম্মান মর্যাদা ও গুরুত্বের কথা বার বার উচ্চারিত হয়েছে। কবি কাদের নেওয়াজের কবিতায় সেই সুরই বারবার প্রতিধ্বনিত হয়েছে – “আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির,সত্যিই তুমি মহান উদার বাদশাহ আলমগীর”। বিশ্ব বিজেতা আলেকজান্ডার বলেছিল – “জন্মের জন্য আমি আমার বাবার কাছে ঋণী, আর আমার শিক্ষা দীক্ষার জন্য আমার ওস্তাদ আমার শিক্ষক অ্যারিস্টটলের কাছে ঋণী”।একটি সুশিক্ষিত ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও গুণগত মান উন্নয়নে শিক্ষকদের অবদান ও সম্মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সে ক্ষেত্রে অযথা শিক্ষক হয়রানি বন্ধ, শিক্ষকদের পেশাগত দায়িত্ব পালনে যে কোন ধরনের প্রতিবন্ধকতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরী।“শিক্ষার রূপান্তর শুরু হয় শিক্ষকদের নিয়ে” — প্রতিপাদ্যটির মূল ভাব ব্যক্ত করে বক্তারা আরও বলেন, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে এমপিও ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিকল্প নাই। সভায় বক্তারা বিশেষ করে সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজকে জাতীয়করণের জোর দাবি তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজের ইংলিশ বিভাগের সহকারী অধ্যাপক মোল্লা সাহিদুর রহমান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক আলহাজ্ব শওকত হোসেন, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক দীপঙ্কর কুমার দাস, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক কার্তিক চন্দ্র বিশ্বাস সহ সকল শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।

এ বছর রাষ্ট্রীয় ও বেসরকারিভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।এ দিবসে ১০০ জন গুণী শিক্ষক ও শিক্ষাবিদকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD