
ঝিকরগাছায় সড়কের পাশ দিয়েঅবৈধ স্থাপনা নির্মান বন্ধ করলেন এসিল্যান্ড
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। ঝিকরগাছায় সড়কের গা ঘেঁষে চলমান স্থাপনা নির্মান বন্ধ করলেন সহকারী কমিশনার( ভুমি) ও পৌর প্রশাসকনাভিদ সারওয়ার। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (সেপ্টেম্বর) দুপুরে পৌরসদরের এক নাম্বার ওয়ার্ডের জামতলা মোড়ে। জানাগেছে, পৌরসদরের এক নাম্বার ওয়ার্ডের জামতলা মোড় এলাকার বাসিন্দা মরহুম খোরশেদ আলম প্রায় একযুগ পূর্বে একতলা একটি মার্কেট নির্মান করেন। খোরশেদ আলমের মৃত্যুর পর সম্প্রতি তার ছেলে স্থানীয় যুবলীগ নেতা শিমুল হোসেন পৌরসভার প্লান না নিয়ে ও তোয়াক্কা না করে নিজের ইচ্ছামত পাকা সড়কের গা ঘেঁষে মার্কেটের বারান্দা নির্মান করছে। খবর পেয়ে পৌর প্রশাসক ও সহকারী কবমিশনার ভুমির নির্দেশে পৌরসভার সার্ভেয়ার ঘটনাস্থলে যান। এসময় যুবলীগ নেতা শিমুল হোসেন কাজ বন্ধ করবেন না বলে সাফ জানিয়ে দেন। পারলে এসিল্যান্ড তার কিছু করে নিক বলে হুংকার দেন শিমুল। পরে সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) নাভিদ সারওয়ারের নির্দেশে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। পাকাসড়কের গা ঘেঁষে স্থাপনা নির্মান করছেন এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত শিমুল হোসেন বলেন, তিনি তার নিজের জমিতে স্থাপনা নির্মান করছেন।