1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫৭ Time View

ঝিকরগাছায় ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও
পুরস্কার বিতরণ

ঝিকরগাছা (যশোর )প্রতিনিধি যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর সমাপনি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ ফেব্রয়ারী) বিকালে ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি অফিসার ও নির্বাসখোলা ইউপির প্রশাসক মইনুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, বিআরডিবি অফিসার মাহমুদুল হাসান, সহকারী জনস্বাস্থ্য অফিসার রাকিবুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার কামরুজ্জামান, জাইকা প্রতিনিধি দুলাল দেবনাথ, ঝিকরগাছা বিএম হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহাছান উদ্দিন, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হাসানুল বান্না, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলাম, আঙ্গারপড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ, বোধখানা দাখিল মাদ্রাসার সুপার নাজমুল হকসহ উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার প্রধানগণ ও শিক্ষার্থীবৃন্দ। ৫৩তম শীতকালীন এবারের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ইন্টারস্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে ক্রিকেট, ফুটবল, ব্যাড মিন্টন, ভলিবল, উচ্চলাফ, ১০০ মিটার দৌড়, ২০০মিটার দৌড় ও ৮০০ মিটার দৌড় প্রতিযোগিতা, গোলক নিক্ষেপসহ বিভিন্ন ধরনের খেলায় অংশ গ্রহণ করে শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD