1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতির মৃত্যুতে শোক - দৈনিক সত্যের দর্পণ দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতির মৃত্যুতে শোক - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

দৌলতপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতির মৃত্যুতে শোক

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ৪৬৬ Time View

দৌলতপুর প্রতিনিধি – কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়ন শাখার সভাপতি শাকিবুল কবির দিপু (৫৫) মৃত্যু হয়েছে।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন দৌলতপুর উপজেলা তাঁতী দলের সভাপতি রেদওয়ানুর রহমান সূর্যা সরকার ও সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন।

২০ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত রড স্থানান্তর করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। নিহত দিপু দৌলতখালী গ্রামের মৃত ইউনুচ আলীর ছেলে ।

স্থানীয়রা জানান, দৌলতখালী মাদ্রাসা মোড়ের মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত রড পরিচ্ছন্নতার জন্য স্থানান্তর করার সময় অসাবধানবসত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে শাকিবুল কবির দিপু বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

শুক্রবার দুপুর ২ টার সময় নিহত দিপু’র জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুষ্টিয়া জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম খাঁন, দৌলতপুর উপজেলা তাঁতী দলের সভাপতি রেদওয়ানুর রহমান সূর্যা সরকার, সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম রিপন সহ উপজেলা ও ১৪ ইউনিয়নের নেতা কর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD