1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
নওগাঁয় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত - দৈনিক সত্যের দর্পণ নওগাঁয় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

নওগাঁয় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

নাজমুল হক
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৮৩ Time View

নওগাঁয় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি :

সারা দেশের ন্যায় নওগাঁয় এই প্রথমবারের মত জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার’- স্লোগানকে সামনে রেখে সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের নানান কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ।সন্মানীত অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সরকারের উপ-সচিব সালাহউদ্দিন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাহনাজ আক্তার নাইছ, নওগাঁ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুল হক কমল, নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম সামদানী, কির্ত্তীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজমুল হক ।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ।
দিবসটি উপলক্ষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত উন্নয়ন মেলায় স্থানীয় সরকার বিভাগ, সদর উপজেলা পরিষদ, নওগাঁ পৌরসভাসহ সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের স্টল সমূহে সরকারের নানামুখী উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত তথ্য তুলে ধরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD