
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত হয়েছে। জানা গেছে বিজিবি সদস্যরা গোপন সূত্রে সংবাদ পেয়ে চোরাকারবারি সহ অবৈধ পণ্য আটক করতে দ্রুত মোটর সাইকেল যোগে পুটখালী সীমান্তে যাওয়ার সময় কালভার্টের ধাক্কায় বিজিবি সদস্য মোজাম্মেল হক (২৮) বিজিবি সদস্য হাবিলদার দেলোয়ার হোসেন (৩৮)আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে (১১ মার্চ) মঙ্গলবার আনুমানিক রাত ৮টায় বেনাপোল সীমান্তের বারো পোতা-পুটখালী সড়কে। খুলনা -২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লা জানান গোপন সূত্রে সংবাদ পেয়ে মোটরসাইকেল যোগে চোরা কারবারিকে আটক করতে গেলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে বিজেবিএক সদস্য নিহত হয় এবং অপরজন আহত হয়েছে।
বারোপোতা-পুটখালী সড়কে এ দূর্ঘটনা টি ঘটে।
নিহত বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হক,,(২৮) ও আহত হাবিলদার দেলোয়ার হোসেন । তারা দুজনই খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল পুটখালী ক্যাম্পের সদস্য।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুন্সি সলিমুল্লাহ্ জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে চোরাকারবারী দের মোটরসাইকেল যোগে ধাওয়া করলে কালভারের সাথে ধাক্কা লেগে বিজেবি এক সদস্য নিহত হয় এবং অপর জন আহত হলে তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেল হক কে মৃত্যু ঘোষণা করেন এবং অপর সদস্য হাবিলদার দেলোয়ার হোসেন আহত হয়।
তার সাথে থাকা আহত হাবিলদার দেলোয়ার হোসেনকে তৎক্ষণাৎ আশঙ্কাজনক অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।