1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারায় জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারায় জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারায় জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৯৪১ Time View

ভেড়ামারায় জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাফায়েত মাহমুদ সাজ্জাদ :– কুষ্টিয়ার ভেড়ামারায় শ্রমজীবী কর্মজীবী পেশাজীবি জনগণ এক হও দেশী বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করো, বাজার সিন্ডিকেট দমন করো, নিত্যপণ্যের দাম কমাও দাবীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্যে দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপন করা হয়। জাসদের (৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী) সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে ভেড়ামারা জাসদ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জন্মদিনের কর্মসূচির শুভ সুচনা হয়। বিকাল ৩ টায় ভেড়ামারা বাসস্ট্যান্ডে বিশাল সমাবেশে উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা’র
সভাপতিত্বে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়য়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্ছু, পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, ময়নুল হক ডাবলু, এ্যাড এনাম, মোস্তাফিজুর রহমানসহ স্হানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এসএম আনছার আলী। ভেড়ামারার সকল ইউনিয়ন থেকে দলে দলে মিছিল নিয়ে জাসদের নেতাকর্মীরা উপস্থিত হন। হাজার হাজার নেতা কর্মীদের শ্লোগানে মুখরিত হয় জাসদের জয়গান।
সমাবেশ শেষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় ঐশী সহ অনেকে গান গান পরিবেশন করেন।

ভেড়ামারায় জাসদের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD