1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ভেড়ামারায় প্রতিবাদ সমাবেশে এমপি আব্দুল গফুরের হুঁশিয়ারি—হুমকি দিয়ে আমাকে থামানো যাবে না - দৈনিক সত্যের দর্পণ ভেড়ামারায় প্রতিবাদ সমাবেশে এমপি আব্দুল গফুরের হুঁশিয়ারি—হুমকি দিয়ে আমাকে থামানো যাবে না - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ভেড়ামারায় প্রতিবাদ সমাবেশে এমপি আব্দুল গফুরের হুঁশিয়ারি—হুমকি দিয়ে আমাকে থামানো যাবে না

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View
ভেড়ামারায় প্রতিবাদ সমাবেশে এমপি আব্দুল গফুরের হুঁশিয়ারি—হুমকি দিয়ে আমাকে থামানো যাবে না

ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় মাননীয় সংসদ সদস্য আব্দুল গফুরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ভাষা, অশালীন বক্তব্য ও রাজনৈতিকভাবে হেয় করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে ভেড়ামারা বাসস্ট্যান্ডে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তব্যে সংসদ সদস্য আব্দুল গফুর দৃঢ় কণ্ঠে বলেন, “আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্য। কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হুমকি-ধমকি কিংবা অশালীন ভাষায় আমাকে দমিয়ে রাখা যাবে না।”

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো খড়কুটো নয়, যে সামান্য ঝড়েই ভেসে যাবে। এ সংগঠন আদর্শ, নীতি ও জনগণের শক্তির ওপর প্রতিষ্ঠিত। যারা কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে, তাদের বিরুদ্ধে এখন থেকে কঠোর ও আইনসম্মতভাবে মোকাবিলা করা হবে।

ভেড়ামারায় প্রবেশ করতে দেওয়া হবে না—এমন হুমকির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমি ভেড়ামারায় এসেছি, আবারও আসব। কোনো সন্ত্রাসী, কোনো হুমকি কিংবা কোনো অপশক্তি আমাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, ইনশাআল্লাহ।”

নিজেকে জনগণের প্রতিনিধি উল্লেখ করে এমপি আব্দুল গফুর বলেন, “আমি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর এমপি নই, আমি জনগণের এমপি। জনগণের অধিকার, সম্মান ও স্বার্থ রক্ষায় আমি আপসহীন। হুমকি দিয়ে, ভয় দেখিয়ে কিংবা কুরুচিপূর্ণ ভাষা প্রয়োগ করে আমাকে থামানো যাবে না।”

তিনি আরও বলেন, জনগণের শক্তির সামনে সন্ত্রাস ও অপশক্তির দম্ভ বেশিদিন টিকে থাকতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম চলবে।

প্রতিবাদ সমাবেশে সংসদ সদস্যের বক্তব্যের মধ্য দিয়ে তিনি তাঁর অবস্থান ও ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD