
যশোর-২ আসনের জামায়াতের প্রার্থী মোসলেম উদ্দিন ফরিদের ঝিকরগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। ,যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াতের প্রার্থী ডাঃ মোসলেম উদ্দিন ফরিদের ঝিকরগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (২০ আগস্ট) বিকেলে ঝিকরগাছা প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান আবিদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ,যশোর-২ ( ঝিকরগাছা-চৌগাছা) আসনের জামায়াতের মনোনীত প্রার্থী ডাঃ মোসলেম উদ্দিন ফরিদ।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল আলীম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশীদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাবেক সভাপতি একরামুল্লাহ স্বপন, সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সেক্রেটারি মোঃ তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, সদস্য রেজোয়ান বাপ্পি, মোহাম্মদ আলী জিন্নাহ, রাফিউল ইসলাম, জামায়াতের পৌর সেক্রেটারি মনিরুজ্জামান সুমন, পৌরসভা জামায়াতের এক নাম্বার ওয়ার্ডের সভাপতি হাফিজুর রহমান, ২নং ওয়ার্ডের সভাপতি ইসমাইল হোসেন, ৫নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক, ৬নং ওয়ার্ডের সভাপতি মনজুর আলম, ৭নং ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম, ৮নং ওয়ার্ডের সভাপতি আক্তার ফারুক,
৯নং ওয়ার্ডের সভাপতি আয়ুব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ মোসলেম উদ্দিন ফরিদ বলেন, তিনি এমপি না হলেও সারাজীবন মানুষের সেবা করে যাবেন। ইংল্যান্ডের পাসপোর্ট বাতিল করে দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করতে চান বলে জানান। তিনি আরোবলেন, ইতিমধ্যে ঝিকরগাছা ও চৌগাছার স্কুল, কলেজ, মাদ্রাসার উন্নয়নে কাজ শুরু করেছেন। এছাড়া দু’উপজেলার ২২টি ইউনিয়ন ও ২টি পৌরসভার স্বাস্থ্য সেবা ক্যাম্পেইন চলমান রয়েছে। অনুষ্ঠান শেষে ঝিকরগাছা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকার আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন, ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ।