
কাউনিয়া প্রতিনিধি- রংপুর সহ দেশের উত্তর অঞ্চল জেলাগুলোতে বরাবরই শীতের তীব্রতা একটু বেশি থাকে।হিমালয়ের পাদদেশে অবস্থান হওয়ার এসব অঞ্চল জেলাগুলোতে শীতের প্রকোপ বেশি। সকাল -সন্ধার গন কুয়াশার চাদরে ডাকা থাকে পুরো অঞ্চল। এমন অবস্থা নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন উদ্যোগের শীত বস্তু বিতরণ করা হয়েছে। আজ ১৪ নভেম্বর রংপুরের কাউনিয়া উপজেলার বেইলিব্রীজ এগ্রিকালচার এন্ড পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয় এতে রংপুর ডোনার হেল্পিং ফাউন্ডেশন উপদেষ্টা উপদেষ্টা মুন্নি কানমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালক মোঃ মনিরুজ্জামান। সহ পরিচালক হাঃ মোঃ রাবিতুল ইসলাম। সভাপতি আনিসুল রহমান সাজু। সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রংপুরী সহ ফাউন্ডেশনে সকল সদস্য। আলোচনা সভা শেষে ফাউন্ডেশনের উদ্যোগে শীত শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে খুশি উপজেলার শীতাত মানুষ গুলো।