
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে ১৬১ বস্তা ভারতীয় চিনিসহ ৭ চোরাকারবারিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোররাতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের বুড়িপত্তন গ্রাম সংলগ্ন জামগড়া খালের কিনারা হইতে ১টি ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকাসহ ভারত হতে অবৈধভাবে আমদানিকৃত ৫০ কেজি ওজনের ১৬১ বস্তা চিনি জব্দ করা হয়।এসময় চোরাচালানের সাথে সম্পৃক্ত ৭ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মধ্যনগর উপজেলার রূপনগর গ্রামের মনফর আলীর ছেলে মো.মুজিবুর রহমান (৪৫),আইয়ূব আলীর ছেলে জহুরুল আলম(৪২),মো.রমজান আলীর ছেলে মো. কালু মিয়া (৩৩),আব্দুল আলীর ছেলে মো.আহাদ মিয়া (৫৭),কলতাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মারুফ মিয়া (২২),গিলাগড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৩৩),লক্ষীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো.মুক্তার হোসেন (৩৪)
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো.এমরান হোসেন জানান-আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
