1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কুষ্টিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পেইন - দৈনিক সত্যের দর্পণ কুষ্টিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পেইন - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কুষ্টিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পেইন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১০২২ Time View
কুষ্টিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পেইন

কুষ্টিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পেইন

কুষ্টিয়া প্রতিনিধি – বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পেইন অনুষ্ঠিত বিশ্ব তামাকমুক্ত দিবস ৩১মে। “তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” ২০২৪ সালের এই প্রতিপাদ্যকে সামনে রেখে, জনস্বাস্থ্য উন্নয়নে আসন্ন বাজেটে তামাকের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে গতকাল সকালে বাংলাদেশ তামাক বিরোধী জোট, বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্সেশন পলিসি, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ও সাফ‘র আয়োজনে কুষ্টিয়ায় অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পেইন বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য ও সাফ‘র নির্বাহী পরিচালক মীর আব্দুর রাজ্জাকের পরিচালনায় এনএস রোডে বঙ্গবন্ধু সুপার মার্কেটের সামনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, দৈনিক সত্য খবরের প্রকাশক ও সম্পাদক মো: হাসিবুর রহমান রিজু, কুষ্টিয়া পৌর কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক মো: আব্দুর রহিম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের প্রসিকিউটর মো: আকুব্বার আলী, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: মুকুল খোসরু, সিভিল সার্জন কার্যালয়ের ভারপ্রাপ্ত স্বাস্থ্য শিক্ষা অফিসার মো: নজরুল ইসলাম প্রমুখ। দিবসকে সামনে রেখে সিভিল সার্জন ডা: মো: আকুল উদ্দিন মহদয়ের সাথে মতবিনিময় ও লিফলেট ক্যাম্পেইন করা হয়। পরে তোফাজ্জল হেলথ কেয়ার‘র সামনে অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পেইনে বক্তব্য রাখেন ডা: এএফএম আমিনুল হক রতন ও ডা: আসমা জাহান লিজা। বক্তাগণ বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যার সুফল জনগণ পাচ্ছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২০৪০ সাল নাগাদ তামাকমুক্ত বাংলাদেশ ঘোষণা করেছেন। তামাকের ব্যবহার জনস্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই বিশ্ব ব্যাপি তামাক নিয়ন্ত্রণ ও তামাকমুক্ত‘র দাবি দিনকে দিন জোরালো হচ্ছে। তামাক নিয়ন্ত্রণের মাধ্যমে তামাকমুক্ত করার সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী উপায় হলো মূল্য ও কর বাড়িয়ে এটিকে মানুষের ক্রয়সীমার বাইরে নিয়ে যাওয়া। তামাক কোম্পানির উদ্দ্যেশ্য থাকে কিশোর-তরুণদের তামাকের নেশায় আসক্ত করা। আমার-আপনার সন্তান বা স্বজনকে প্রাণঘাতি তামাকের নেশা থেকে দুরে রাখতে তামাক কোম্পানীর এই অবৈধ হস্তক্ষেপ প্রতিরোধ করতে হবে। ১৮ বছরের কম বয়সের ব্যক্তির নিকট বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সাদাপাতা ইত্যাদি ক্রয়-বিক্রয় নিষিদ্ধ এবং দন্ডনীয় অপরাধ। আইন অমান্যে ৫০০০ টাকা জরিমানা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের স্বাস্থ্য ঝুঁকি ও নেশা থেকে রক্ষা করা আমার আপনার সবার দায়িত্ব। তাই আসুন, তামাক ও তামাকজাত দ্রব্য উৎপাদন, বিপণন ও ব্যবহার নিয়ন্ত্রণের মাধ্যমে তা নিষিদ্ধ করতে, ২০৪০ সাল নাগাদ তামাকমুক্ত বাংলাদেশ গড়তে, তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি।

কুষ্টিয়ায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচী ও লিফলেট ক্যাম্পেইন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD