1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
চামরদানী ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ চামরদানী ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

চামরদানী ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩১১ Time View

চামরদানী ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে দলের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মেহেদী হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির প্রতিটি স্তরে ঐক্য অত্যন্ত জরুরি। আমাদের সবাইকে দলীয় শৃঙ্খলা বজায় রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।” তিনি আরও বলেন, “দলীয় কর্মীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সম্মানবোধ বজায় রেখে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে তুলতে হবে। কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি বাস্তবায়নে ইউনিয়ন বিএনপি সর্বদা প্রস্তুত থাকবে।” সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন এবং সদস্য মো. শহিদুল ইসলাম, মো. কামাল খন্দকার, বকুল তালুকদার, শহীদুল ইসলাম আকাশ, আলী হোসেন, নির্মল রায়, বিনয় সরকার ও মো. ফুল মিয়া। পরিচিতি সভা শেষে দলীয় নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপির কার্যক্রম চালিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD