1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছাপারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির  পরিচিতিও মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছাপারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির  পরিচিতিও মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছাপারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির  পরিচিতিও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪৫৩ Time View

ঝিকরগাছাপারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির  পরিচিতিও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।

ঝিকরগাছাপারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (০৫মে) সোমবার বেলা ১২টায়পারবাজার মাধ্যমিক স্কুলের আয়োজনে এবং নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে  মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান হাসান সামাদ নিপুণ । তিনি বলেন শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। এবংদেশ ও জাতির কল্যাণে  কাজ করে যেতে হবে।

তিনি তার বক্তব্যে আরো বলেন শুধুমাত্র পূথিগত শিক্ষায় শিক্ষিত হলে চলবেনা সুনাগরিক হিসাবে আমাদের শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞাননির্ভর শিক্ষা গ্রহন করতে হবে। সেই সাথে প্রযুক্তিগত জ্ঞানঅর্জনের বিকল্প নেই। মোবাইল ফোনব্যবহার ও মাদকাসক্তি কোনোভাবেই যেন কোমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংস করতে না পারে, সে বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন। মানসম্মত লেখাপড়া ওপ্রতিষ্ঠানের উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ সহ স্কুলের অবকাঠামো  উন্নয়নে  সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।  ঝিকরগাছার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পারবাজার মাধ্যমিক বিদ্যালয়ের  নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষক প্রতিনিধি সিনিয়র সহকারী  শিক্ষক সুফি নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক  মোনাজ্জেল হোসেন লিটন। এছাড়া বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মফিজুর রহমান ,সিনিয়র শিক্ষকশরিফুজ্জামান রোকন ও সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান। এসময় প্রধান অতিথি,নবগঠিত এডহক কমিটির সভাপতি নাজমুল হক নাজু বিশেষ অতিথি, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক সদস্য বৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন।  অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন অত্র প্রতিষ্ঠানের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী আনিকা তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন  অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা হিরা সুলতানা, রাশিদা খাতুন ,শাহনাজ পারভিন সহ অন্যান্য সহকারী শিক্ষক , তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারী, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD