
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি । যশোরেরঝিকরগাছায় অবৈধভাবে বালি ও মাটি কেটে বিক্রি করারঅপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। (১২ এপ্রিল) শনিবার । গোপন সূত্রে সংবাদ পেয়েঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকারের নেতৃত্বে, ঝিকরগাছা উপজেলার নির্বাস খোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামেরআবুল হোসেনের পুত্র নাসির উদ্দিনকে অবৈধভাবে বালি ও মাটি বিক্রি করারঅপরাধে উপজেলা নির্বাহী অফিসার ওবিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং ৩০ দিনের জন্য জেল হাজতে প্রেরণ করেন।ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জানান বালুমহল ওমাটি ব্যবস্থাপনা আইনে ২০-১৫ (৪) ধারা ভঙ্গের অপরাধে তাকে জরিমানা ও অনাদায়ে ৩০ দিনের জন্য জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
