
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় অসুস্থ বিএনপি নেতাকর্মীদের খোঁজখবর নেন ও পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন। (১৩মে) মঙ্গলবার
শারীরিকভাবে অসুস্থ গদখালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজান আলি,ঝিকরগাছা পৌর বিএনপির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম তারিক, ঝিকরগাছা পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বর্তমান ঝিকরগাছা পৌর বিএনপির সদস্য মাহবুবুর রহমান, এবং বিএনপি কর্মী বাবলু রহমামনের নিজ বাসভবনে উপস্থিত হয়ে শারীরিক সুস্থতার খোঁজখবর নেন ঝিকরগাছা পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা, সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান ফিজুর এবং কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।